মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু – দৈনিক গণঅধিকার

মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু

এস, এম মহিবুল
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ | ৮:১৪
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুরের দুটি আসনে ভোট গ্রহনের জন্য ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু হয়েছে। আজ ১১ ফেব্রুয়ারী বুধবার দুপুর থেকে জেলার ২১৩ টি ভোট কেন্দ্রে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু হয়। নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোন কোন ধরনের সহিংসতার ঘটনা ঘটেনি। সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে। মেহেরপুর জেলার দুটি সংসদীয় আসনে মোট ভোটার রয়েছে ৫ লাখ ৮৭ হাজার ৬শ’ ৮০ জন। মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলা নিয়ে গঠিত মেহেরপুর-১ আসন এখানে ১১ টি ইউনিয়ন পরিষদ ও ১ পৌরসভা রয়েছে ভোটার সংখ্যা নারী-পুরুষ মিলে মোট ৩ লাখ ১৩ হাজার ৪শ’৫৫ জন। পোষ্টাল ব্যালটে ভোট দেওয়ার আবেদন করেছে ৩ হাজার ৫শ’ ২০ জন ভোটার। আর গাংনী উপজেলা নিয়ে গঠিত মেহেরপুর ২ আসন। এই আসনে ৯টি ইউনিয়ন পরিষদ ও ১টি পৌরসভা রয়েছে। ভোটার রয়েছে ২ লাখ ৬৭ হাজার ৫শ’৬৩ জন। পোষ্টাল ব্যালটে ভোট দেওয়ার আবেদন করেছে ৩ হাজার ১শ’৪২ জন ভোটার। মেহেরপুর ১ আসন থেকে বিএনপির মাসুদ অরুন, জামায়াতের মোঃ তাজউদ্দিন খাঁন,জাতীয় পার্টির মোঃ আব্দুল হামিদ ও সিপিবির এড: মিজানুর রহমান। মেহেরপুর-২ আসন থেকে বিএনপির মোঃ আমজাদ হোসেন, জামায়াতের মোঃ নাজমুল হুদা ও জাতীয় পার্টির মোঃ আব্দুল বাকি প্রতিদ্বন্দিতা করছেন। মেহেরপুরের পুলিশ সুপার উজ্জল কুমার রায় বলেন,নির্বাচন শান্তিপূর্ন করার জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসক ড.সৈয়দ ও রিটানিং অফিসার এনামুল কবির বলেন ভোট সুষ্ঠ ও শান্তিপূর্ন হবে। ভোটাররা তাদের পছন্দমত প্রার্থীদের ভোট দিতে পারবেন। এজন্য সকল ধরনের নিরাপত্তা সহ সার্বিক ব্যবস্থা নেয়া হয়েছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার