আবারও ইউক্রেনের জ্বালানি খাতে রুশ হামলায় নিহত ৩ – দৈনিক গণঅধিকার

আবারও ইউক্রেনের জ্বালানি খাতে রুশ হামলায় নিহত ৩

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জুন, ২০২৪ | ১০:৪১
আবারও ইউক্রেনের জ্বালানি খাতে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার (২২ জুন) ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, গত ৩ মাসে এ নিয়ে অষ্টম বারের মতো জ্বালানি অবকাঠামোতে হামলা চালালো রাশিয়া। এদিকে, উত্তর-পূর্ব ইউক্রেনের খারকিভেও রুশ হামলায় অন্তত ২ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, বিভিন্ন অঞ্চলে রাতভর রাশিয়ার ছোড়া ১৬টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ১২টি ও ১৩টি ড্রোনের সবগুলোই ভূপাতিত করেছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। উত্তর-পূর্ব ইউক্রেনের খারকিভের কর্মকর্তারা বলেছেন, ওই অঞ্চলে রাশিয়ান গাইডেড বোমার আঘাতে ৩ জন নিহত হয়েছে। শহরে কমপক্ষে ৪ টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হামলায় কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। এছাড়া জ্বালানি অবকাঠামোতে রাতভর হামলায় জাপোরিঝিয়া অঞ্চলে দুই জ্বালানি কর্মী আহত হয়েছে। পশ্চিমাঞ্চলীয় শহর লভিভের জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ইভানো-ফ্রাঙ্কিভস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে, বাড়িঘর ও একটি কিন্ডারগার্টেন স্কুলের ক্ষতির কথাও জানিয়েছে কর্তৃপক্ষ। জ্বালানি অবকাঠামোয় হামলার ফলে ইউক্রেনজুড়ে লোডশেডিং হচ্ছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি বলেছেন, মার্চের শেষের দিকে তার দেশের বিদ্যুৎ-উৎপাদন ক্ষমতার অর্ধেক ধ্বংস করেছে রাশিয়া। যদিও ইউক্রেন ইউরোপীয় ইউনিয়ন থেকে জ্বালানি কিনছে, তবে ঘাটতি পূরণের জন্য তা যথেষ্ট নয়। এর অর্থ হলো, আগামী দিনগুলোতে হাসপাতাল বা সামরিক ঘাঁটিগুলোর মতো গুরুত্বপূর্ণ স্থানগুলো রক্ষায় আমাদেরকে পরিকল্পনা করেই দেশজুড়ে লোডশেডিং চালাতে হবে। ইউক্রেনের বৃহত্তম বেসরকারি শক্তি সংস্থাগুলোর মধ্য অন্যতম ডিটিইকে। এর প্রধান নির্বাহী ম্যাক্সিম টিমচেনকো বলেছেন, আমাদের জরুরিভাবে আকাশ প্রতিরক্ষা বন্ধ করতে হবে। নইলে এই শীতে ইউক্রেন একটি গুরুতর সঙ্কটের মুখোমুখি হবে। এমন পরিস্থিতিতে ইউক্রেনের মিত্রদের আরও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর আহ্বান জানিয়েছেন জেলেনস্কি।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার