কুষ্টিয়ায় বিল থেকে চুরি হওয়া শিশুর মরদেহ উদ্ধার – দৈনিক গণঅধিকার

কুষ্টিয়ায় বিল থেকে চুরি হওয়া শিশুর মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুন, ২০২৪ | ১০:৪৭
কুষ্টিয়ার কুমারখালীতে মায়ের কোল থেকে চুরি যাওয়া শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ জুন) বিকাল ৩ টার দিকে উপজেলার বাগুলাট ইউনিয়নের আদাবাড়িয়া এলাকার বিল থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু ইসরাফিল কুমারখালি উপজেলার চাঁদপুর ইউনিয়নের গোবরা আনন্দপুরের জিয়াউর রহমানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১০ জুন) মায়ের সঙ্গে উপজেলার বাগুলাট ইউনিয়নের আদাবাড়িয়া গ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল ইসরাফিল। রাতে খাবারের পর তাঁর মায়ের সঙ্গে ছেলে ইসরাফিলকে নিয়ে খোলা ঘরে ঘুমিয়ে পড়েন তিনি। রাত ১০টার দিকে হঠাৎ ঘুম ভেঙে গেলে দেখতে পান তাঁর পাশে ইসরাফিল নেই। সকালে বিষয়টি থানা-পুলিশকে জানানো হয়। বুধবার বিকেলে বাগুলাট ইউনিয়নের আদাবাড়িয়া এলাকার একটি বিল থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম বলেন, নিহত ওই শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে মরদেহ পাঠানো হয়েছে। এ বিষয়টি খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন