কুষ্টিয়ার ৪ উপজেলায় বিজয়ী হলেন যারা – দৈনিক গণঅধিকার

কুষ্টিয়ার ৪ উপজেলায় বিজয়ী হলেন যারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ মে, ২০২৪ | ১১:৩৯
গণঅধিকার ডেস্ক: দ্বিতীয় দফায় কুষ্টিয়ার ৪ টি উপজেলায় শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত ও বেসরকারি ফলাফল প্রকাশিত হয়েছে। বুধবার (২২ মে) বিজয়ীদের হাতে সরকারি ফলাফল তুলে দেয়া হবে। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আনারস প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কুষ্টিয়া ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরীর পুত্র ও উপজেলা যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরী। আনারস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৯৭,২৮৯ ভোট। তার নিকটতম ও একমাত্র প্রতীদ্বন্দ্বী মোঃ আনিসুর রহমান ঘোড়া প্রতীকে পেয়েছেন ৫,৩৭৬ ভোট। টিউবয়েল প্রতীকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের ছোট ভাই কামরুজ্জামান কামরুল। তিনি পেয়েছেন ৪৫,৫৯১ ভোট। তার নিকটতম প্রতীদ্বন্দ্বী জাহেরুল ইসলাম তালা প্রতীকে পেয়েছেন ৪৩,০৫৯ ভোট। এবং কলস প্রতীকে ৫০,১৩০ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোছাঃ ইকফাত আরা (জলি কবিরাজ)। তার রিকটতম প্রতীদ্বন্দ্বী সোনালী খাতুন হাঁস প্রতীকে পেয়েছেন ৩১,০১০ ভোট। কুষ্টিয়ার মিরপুর উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম তিনি পেয়েছেন ৭৩,২১১ ভোট। তার নিকটতম ও একমাত্র প্রতীদ্বন্দ্বী বিশিষ্ট ব্যাবসায়ী কামাল হোসেন পেয়েছেন ২৫,৩১৫ ভোট। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম জোয়ার্দ্দার। এবং মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন -। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন --। এবং মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন -। কুষ্টিয়ার কুমারখালি উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান খান। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ রাসেল হোসেন। এবং মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন -। বিস্তারিত আসছে...

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।