ঘুমানোর আগে ফুট মেসাজে শরীরের যত উপকার – দৈনিক গণঅধিকার

ঘুমানোর আগে ফুট মেসাজে শরীরের যত উপকার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ | ৩:৩৬
ঘুমানোর আগে পায়ের পাতায় মাসাজ করলে পুরো শরীরে সুরাহা হয়। রিফ্লেক্সোলজিস্টদের মতে, মানুষের পায়ের তলায় রয়েছে বেশ কিছু রিফ্লেক্স পয়েন্ট। যা শরীরের বিভিন্ন অঙ্গ ও তন্ত্রীর সঙ্গে মিলে যায়। পায়ের পাতা যেন পুরো শরীরের একটি ছোট মানচিত্র। সেখানে থাকা রিফ্লেক্স পয়েন্টগুলোতে মাসাজ করলে, বিশেষ করে শোওয়ার আগে, সংযুক্ত অংশ উদ্দীপিত হতে বা প্রশমিত হতে পারে। এর ফলে সাধারণ ব্যথা, অসুস্থতা নিরাময় করাও সম্ভব। মানসিক ও শারীরির শান্তিও আসে। চলুন তবে জেনে নেয়া যাক এর উপকারিতা- উন্নত রক্ত সঞ্চালন রক্ত শরীরের সব অংশে অক্সিজেন এবং পুষ্টি বহন করে। প্রবাহে ব্যাঘাত ঘটলে ঘুমের সমস্যা, উদ্বেগ, শরীরে ব্যথা, ফুলে যাওয়া এবং হার্টের সমস্যা হতে পারে। ফুট মাসাজ ত্বকের নিচে রক্ত সঞ্চালন বাড়াতে পারে। অত্যধিক পরিশ্রম করা পায়ের ভেতরে জীর্ণ টিস্যু, স্নায়ু এবং পেশীগুলোকে মেরামত এবং পুনরুজ্জীবিত করতে সহায়তা করে। ক্লান্তি ও চাপ কমায় শোওয়ার আগে পা মাসাজ করলে ক্লান্তি এবং চাপ কমতে পারে। এসেনসিয়াল দিয়ে পা মালিশ করলে মানসিক এবং শারীরিক চাপ কমানো যায়। গবেষণায় দেখা গিয়েছে, এতে উচ্চ রক্তচাপ উপশম করা এবং রক্তচাপ ও হৃদস্পন্দন নিয়মিত রাখা সম্ভব। কোষ্ঠকাঠিন্য দূর করে কোষ্ঠকাঠিন্য একটি জটিল সমস্যা। পায়ের তলায় নির্দিষ্ট চাপের পয়েন্টে মাসাজের মাধ্যমে এই অন্ত্রের উপর প্রভাব বিস্তার করা যায়। পিঠের নিচের ব্যথা কমায় পিঠের নিচের অংশে রক্ত প্রবাহকে উদ্দীপিত করে পেশির ব্যথা এবং প্রদাহ থেকে মুক্তি দিতে পারে। পায়ের ব্যথা কমায় পা প্রতিদিন শরীরের ভার বহন করে। ক্রমাগত চাপ এবং আঘাত পায়ের ভেতরে ব্যথা এবং প্রদাহের জন্ম দেয়। পায়ের মাসাজ পেশি এবং জয়েন্টগুলোকে শিথিল করতে সাহায্য করতে পারে যাতে তারা কম আঘাত পায় এবং তাদের নমনীয়তা উন্নত করে। মাথাব্যথা এবং মাইগ্রেনের সমস্যা শোওয়ার আগে পায়ের মাসাজ মাথাব্যথা এবং মাইগ্রেনের যন্ত্রণা প্রশমিত করতে সাহায্য করতে পারে। প্রিমেনস্ট্রুয়াল সিন্ড্রোম এবং মেনোপজের উপসর্গ থেকে মুক্তি প্রি-মেনস্ট্রুয়াল সিন্ড্রোম-এ হরমোন ওঠানামা করতে পারে, যা শারীরিক এবং মানসিক নানা সমস্যা, যেমন খিটখিটে মেজাজ, বমি বমি ভাব, উদ্বেগ, অলসতা এবং মাথাব্যথা সৃষ্টি করতে পারে। এই সময় প্রতিদিন পা মাসাজ করলে অনেকটা উপকার মিলতে পারে। মেনোপজের সময়ও ফুট মাসাজ এমন সমস্যার সমাধান করতে পারে। যৌন জীবনের জন্য ভালো পা মাসাজ করলে তা লিবিডো বৃদ্ধিতে সহায়ক হয়ে পারে। দীর্ঘ ক্লান্তিকর দিনের পর ফুট মাসাজ অনেকটা আরাম এনে দিতে পারে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের