ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ – দৈনিক গণঅধিকার

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জুন, ২০২৪ | ১১:২২
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। শুক্রবার (২১ জুন) বিকেলে শৈলকুপার বড়দাহ ও সদর উপজেলার আঠারোমাইল নামকস্থানে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে শৈলকুপা উপজেলার মহম্মদপুর গ্রামে আকাশ মিয়া ও তার স্ত্রী জুথী খাতুন মোটরসাইকেলে ঝিনাইদহ শহরে যাচ্ছিল। পথিমধ্যে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বড়দাহ নামকস্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। সংঘর্ষে জুথী খাতুন রাস্তার উপর ছিটকে পড়ে। সেসময় পেছন দিক থেকে আসা অপর একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। অন্যদিকে সদর উপজেলার লেবুতলা গ্রামে আতিয়ার রহমান বাড়ি থেকে বাইসাইকেল যোগে হলিধানী বাজারে কাঁঠাল বিক্রি করতে যাচ্ছিল। পথে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের আঠারোমাইল বাজার এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ইজিবাইক তাকে ধাক্কায় দেয়। ওই সময় সে রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন