পাবনায় জামায়াতের ১৩ নেতাকর্মী আটক – দৈনিক গণঅধিকার

পাবনায় জামায়াতের ১৩ নেতাকর্মী আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ আগস্ট, ২০২৩ | ৫:০৬
পাবনার ফরিদপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশের শূরা সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল গাফ্ফার খানসহ ১৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন জিহাদি বই ও বিস্ফোরক দ্রব্য জব্দ করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বনওয়ারী নগর ফরিদপুর বাজারের সাজ্জাদ হাজীর দোকান থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশের শূরা সদস্য, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল গাফ্ফার খান, ফরিদপুর উপজেলা জামায়াতের আমির আবু তালেব, জামায়াতের কর্মী ইসমাইল হোসেন, ফরিদুল ইসলাম মুকুল, কামরুজ্জামান, আফজাল হোসেন, কাউসার হোসেন, হেলাল বিশ্বাস, আব্দুল মোমিন, মাওলানা আব্দুল হামিদ, রাসেল হোসেন ও মাওলানা ওমর ফারুক। বাকি একজনের পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘সাজ্জাদ হাজীর দোকানে নাশকতার গোপন বৈঠক করছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে সরকারবিরোধী লিফলেট, বিভিন্ন জিহাদী বই ও বিস্ফোরক দ্রব্যসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইকবাল হুসাইন বলেন, ‘বাজারে আমাদের এক কর্মীর ওষুধের দোকানে বসে একটি কোরআন শিক্ষামূলক বিষয় নিয়ে আলোচনা করছিল। এ সময় পুলিশ অন্যায়ভাবে তাদের আটক করেছে। আমাদের জেলা বা কেন্দ্রীয় কোনো কর্মসূচিও ছিল না, তাহলে নাশকতা কেন করতে যাবে? আর জামায়াতে ইসলামী কোনো নাশকতায় বিশ্বাস করে না। আশা করি- আটকৃতদের দ্রুত মুক্তি দিয়ে পুলিশ আইনের প্রতি শ্রদ্ধা জানাবে।’

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।