পাহাড়তলী ও চন্দননাইশে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নিহত ২ – দৈনিক গণঅধিকার

পাহাড়তলী ও চন্দননাইশে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নিহত ২

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জুন, ২০২৪ | ৯:১৩
কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় পৃথক দুটি স্থানে দুজনের মৃত্যু হয়েছে। সোমবার (১০ জুন) বিকালে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি বলেন, কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সোমবার বিকাল পৌনে ৩টার দিকে চন্দনাইশে এক বৃদ্ধ মারা যান। একই ট্রেনের নিচে পড়ে বিকাল ৪ টার দিকে নগরীর পাহাড়তলী স্টেশনের ফুটওভার ব্রিজের পাশে এক যুবক মারা গেছেন। চন্দনাইশে মারা যাওয়া বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি। নগরীতে মারা যাওয়া যুবকের নাম মো. মহিন উদ্দিন (১৮)। তিনি ময়মনসিংহের ওয়াহেদ আলীর ছেলে। থাকতেন পাহাড়তলীতে। দোহাজারী রেলওয়ে স্টেশন মাস্টার ইকবাল হোসেন চৌধুরী বলেন, সোমবার বিকালে চন্দনাইশের কাঞ্চননগর এলাকায় কক্সবাজার এক্সপ্রেসের ধাক্কায় আনুমানিক ৭০ বছর বয়সী এক বৃদ্ধ মারা গেছেন। তিনি কাঞ্চননগর স্টেশনের পাশে বরুমতি সেতু পার হচ্ছিলেন। তিনি জানান, স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে চন্দনাইশ হাসপাতাল ও পরে বিজিসি ট্রাস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে তার পরিচয় জানা যায়নি।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।