বগুড়ায় স্কুলছাত্র হত্যা – দৈনিক গণঅধিকার

বগুড়ায় স্কুলছাত্র হত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুন, ২০২৪ | ৬:১২
বগুড়ার সারিয়াকান্দিতে জিসান বাবু নামের এক স্কুলছাত্রকে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কামালপুর ইউনিয়নের সুতানারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জিসান বাবু ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের হটিয়ারপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণিতে পড়াশোনা করতো। কামালপুর ইউনিয়নের চেয়ারম্যান রাশেদুউজ্জামান রাসেল জানান, সুতানারা গ্রাম সারিয়াকান্দি উপজেলার কামালপুর মৌজার মধ্যে অবস্থিত। যে ছেলে খুন হয়েছে সে ধুনট উপজেলার। এটা ধুনট ও সারিয়াকান্দি উপজেলার পাশাপাশি এলাকা। স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি ৩ জন জমির মধ্যে মারামারি করছিল। এর মধ্যে একজন ছেলে পালিয়ে জিসানের বাড়িতে খবর দেয়। পরে খবর পেয়ে পরিবারের লোকজন জিসানকে মৃত অবস্থায় দেখতে পান। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন আছে। ধারালো অস্ত্রের আঘাতও রয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।