বিচ্ছেদের পর কেমন আছেন, জানালেন নুসরাত ফারিয়া – দৈনিক গণঅধিকার

বিচ্ছেদের পর কেমন আছেন, জানালেন নুসরাত ফারিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ মার্চ, ২০২৩ | ৭:০৯
বাগদানের তিন বছরের মাথায় বিচ্ছেদের ঘোষণা দেন ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া। ১ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘোষণা দিয়ে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে এই কঠিন সময়ে তার জন্য দোয়া ও আশীর্বাদ চান। তিনি ভালো আছেন এবং ভীষণ ব্যস্ততায় সময় কাটছে তার। বৃহস্পতিবার সন্ধ্যায় ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১’ প্রদান অনুষ্ঠানের উপস্থাপনা করেন নুসরাত। সেখানেই সংবাদমাধ্যমকে ফারিয়া জানান, ভীষণ ব্যস্ততায় সময় কাটছে তার। গত একমাসে তিনি পাঁচটি গানের শুটিং করেছেন। বাংলাদেশে অনম বিশ্বাসের পরিচালনায় ‘ফুটবল ৭১’ সিনেমার শুটিং করেছেন। এর মধ্যে কলকাতায় ‘বিবাহ অভিযান ২’ সিনেমার শুটিং করেছেন। বিচ্ছেদের কারণ নিয়ে এক প্রশ্নের জবাবে ফারিয়া বলেন, আসলে আমি আমার ফ্যানদের বিষয়টি জানিয়েছি। আমার জানানো উচিত ছিল তাই জানিয়েছি। এটাই যথেষ্ট। এখন আমি অনেক ভালো আছি। তিনি বলেন, এত ভালো আছি যে আমাকে যদি কেউ বলে নুসরাত ফারিয়া হতে চাও নাকি অন্যকিছু হতে চাও? আমি বলব, যতবার জন্মাবো এই নুসরাত ফারিয়া হয়েই জন্মাতে চাই।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়ায় দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদর সমাজসেবা কার্যালয়ে ভেরিফিকেশন নিতে ভাতাভোগীদের ভিড় দেশে আসছেন জুবাইদা রহমান; খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রস্তুতি ফতুল্লায় পরকিয়ার জেরে যুবক হত্যা, স্ত্রীসহ ছয়জন গ্রেপ্তার কুমিল্লায় মায়ের সামনে সহকারী কমিশনারের গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুই বছরের শিশু ফাইজা নিহত খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় বিএনপির দোয়া মাহফিল চুনারুঘাটে ঘুমের ওষুধ খাইয়ে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ কুষ্টিয়া-৪ আসনের গণঅধিকারের নির্বাচনী পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত। বগুড়ায় মাদকসহ ৭ জন গ্রেফতার, কারাদণ্ড ও জরিমানা কাশিমপুর ভান্ডারিয়া দরবার শরীফের ৩২ তম ওরশ উৎসব ও গুণীজন সংবর্ধনা ২০২৫ কুষ্টিয়া পৌর ৬নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সম্মাননা পদক পেলেন এসআই আব্দুল কাদির জিলানী পর্নোগ্রাফি মামলায় কারাগারে ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার নজরুল বগুড়ায় ডিএনসির হুঙ্কার, ৯ জনের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮ ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল বগুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শেরপুরে গভীর রাতে আওয়ামীলীগের ঝটিকা মশাল মিছিল