যমুনা ফিউচার পার্কে চলছে শেষ সময়ের ঈদের কেনাকাটা – দৈনিক গণঅধিকার

যমুনা ফিউচার পার্কে চলছে শেষ সময়ের ঈদের কেনাকাটা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২৩ | ১০:২৩
দক্ষিণ এশিয়ার বৃহত্তম শপিংমল যমুনা ফিউচার পার্কে এখন পুরোদমে চলছে শেষ সময়ের ঈদের কেনাকাটা। সকাল থেকেই নানা বয়সি মানুষের পদচারণায় মুখর পুরো মার্কেট। অনেকেই ঈদের কেনাকাটা আগেভাগেই সেরে ফেললেও কিছু ক্রেতা সব সময় শেষের দিকে এসে কেনাকাটা করতে পছন্দ করেন। তারাই এখন মুখর করে রেখেছেন যমুনা ফিউচার পার্ক। কেনাকাটা তাই চলছে পুরোদমে। এ শপিংমলে এক ছাদের নিচে আরামদায়ক পরিবেশে পোশাক, গয়না, কসমেটিসক, ক্রোকারিজ, জুতা, পারফিউম কেনাকাটা করেছেন হাজার হাজার মানুষ। তীব্র এ দাবদাহে এখানেই যেন শপিংয়ে যত স্বস্তি। এখানকার শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিলেও ক্লান্তি আসে না। আর এ কারণেই যমুনা ফিউচার পার্ক হয়ে উঠেছে রাজধানীবাসীর ঈদ শপিংয়ের প্রিয় স্থান। দেশি-বিদেশি সব ব্র্যান্ডের সর্বাধুনিক ও ট্রেন্ডি পোশাকের কেনাকাটা সেখানে এখন তুঙ্গে। যমুনা ফিউচার পার্কে রোববার ঘুরে দেখা যায়, মেট্রো ফ্যাশন, আড়ং, ইনফিনিটি, কে-ক্রাফট, অঞ্জনস, বিগ বস, ফ্রিল্যান্ড, জিন্স অ্যান্ড কোম্পানি, টুয়েলভ, রেড, সেলিব্রেশনস, ডিমান্ড, মাইশা ওয়ার্ল্ড, একসটাসি, জেন্টল পার্ক, টিন’স ক্লাব, প্লাস পয়েন্ট, কান্ট্রি বয়, রেঞ্জ, সিক্স লাইফ স্টাইল, লা রিভ, আর্টিসান, টপ টেন মার্ট পোশাকের ব্র্যান্ড ও শপগুলোতে প্রচুর ক্রেতা সমাগম। এদিন সকাল থেকেই প্রচুর মানুষের আনাগোনা শুরু হয় যমুনা ফিউচার পার্কে। বিকাল থেকে আরও মানুষ আসতে শুরু করেন। সন্ধ্যায় অনেকে শপিংমলের ফুডকোর্টে ইফতার সেরে আবার কেনাকাটায় মেতে ওঠেন। এখানে কেনাকাটা করতে আসা মাহিদুল ইসলাম বলেন, পরিবার-পরিজনের জন্য কেনাকাটা করেছি যমুনা ফিউচার পার্ক থেকেই। ঈদ উপলক্ষ্যে এখানে প্রচুর ফ্যাশনেবল পোশাক আছে। নিজের পছন্দ অনুযায়ী পোশাক কিনেছি। এদিন বিকালে আড়ংয়ের আউটলেটে গিয়ে দেখা যায়, শুধু ক্রেতা আর ক্রেতা। যে যার পছন্দ অনুযায়ী পোশাক কিনছেন। বাড্ডা থেকে কেনাকাটা করতে এসেছিলেন রেবেকা সুলতানা। তিনি বলেন, যমুনা ফিউচার পার্কের সব আউটলেটগুলো বিশাল এবং পোশাকের কালেকশনও অনেক। ছেলেমেয়ে ও তাদের বাবার জন্য কেনাকাটা করতে এসেছি। কেনা হয়েছে জুতাও। যমুনা ফিউচার পার্কে পরিবার-পরিজন নিয়ে ঈদ শপিং করতে আসা মনিরুল মনির বলেন, যমুনা ফিউচার পার্কে এলে একসঙ্গে সবকিছু পেয়ে যাই। তাই সব সময় এখানেই ঈদের শপিং করি।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন