সুনামগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় পন্য জব্দ করেছে র‍্যাব – দৈনিক গণঅধিকার

সুনামগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় পন্য জব্দ করেছে র‍্যাব

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ জানুয়ারি, ২০২৫ | ১১:১৫
সুনামগঞ্জের জেলা শহরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসামগ্রী জব্দ করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, (র‍্যাব)। জেলা শহরের ষোলঘর এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার দুপুরে চোরাচালানের এসব পণ্য জব্দ করা হয়। এসময় জেলা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।র্যাব মিডিয়া সেল জানিয়েছে, শুল্কবিহীন ভারতীয় পণ্যের মধ্যে শাড়ি ৮শ ৪৮ পিছ, জর্জেট থানকাপড় ৪২ পিছ, বেবী লোশন ৩ হাজার ৬শ পিছ, বডি লোশন ৩৫ পিছ, চকোলেট ৫ হাজার ৪০ পিছ, ডাব সাবান ২ হাজার ৭শ ৩৬ পিছ, মেহেদী ২৭ হাজর ৩শ ৬০ পিছ। এসব পণ্যের আনুমানিক মূল্য ৪২ লাখ ১৪ হাজার ৩শ ৮০ টাকা।র্যাব-৯ সিপিসি-৩ সুনামগঞ্জ অঞ্চলের সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল তথ্য নিশ্চিত করে বলেন- র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকে বিভিন্ন ধরনের নৃশংস-ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান, ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তিনি জানিয়েছেন, যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাব সদস্যগন দেশপ্রেমে সিক্ত হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মানে একনিষ্ঠ হয়ে নিরলসভাবে অর্পিত দায়িত্বপালন করে আসছে। ফলে মানুষের ভরসাস্থলে পরিণত হয়েছে র‍্যাব।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের