সৌম্যর বিশ্বকাপ জয়ের স্বপ্ন – দৈনিক গণঅধিকার

সৌম্যর বিশ্বকাপ জয়ের স্বপ্ন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জুন, ২০২৪ | ১২:৩১
নিজের পুরো ক্যারিয়ারে সৌম্য সরকার যতটা না ভালো ইনিংস খেলে শিরোনাম হয়েছেন, তার চেয়ে বেশি হয়েছেন অফফর্মের কারণে। ড্যাশিং ক্রিকেটার বলে তার ব্যাটিং দেখাটাও ছিল তৃপ্তিদায়ক। সৌম্য যখন খেলেন, প্রতিপক্ষের বোলারদের নাভিশ্বাস উঠে। কিন্তু কালেভদ্রেই ক্রিকেটভক্তরা সৌম্যর সেসব ইনিংস দেখতে পারেন। এখনও নিজের ছায়া হয়ে আছেন তিনি। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আউট হয়েছেন রানের খাতা না খুলে। তার পরেও অফফর্মে থাকা সৌম্য স্বপ্ন দেখছেন বিশ্বকাপ জেতার! বিশ্বকাপ উপলক্ষে বিসিবির বিশেষ আয়োজন ‘দ্য গ্রিন রেড স্টোরিতে’ সৌম্য নিজের স্বপ্নের কথা জানিয়েছেন। বিসিবির ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্রে সবার সম্মিলিত প্রচেষ্টায় ভালো কিছু করা সম্ভব। স্বপ্ন সবসময় বড় দেখি। চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি। কেউ যদি বলে সেমিফাইনাল, আমি বলবো ফাইনাল খেলতে যাবো। ফলাফল কী হবে সেটা পরে দেখা যাবে। বড় স্বপ্ন দেখাটা গুরুত্বপূর্ণ।’ সৌম্য আন্তর্জাতিক ক্রিকেটে আসার পর পরই অস্ট্রেলিয়ায় ২০১৫ সালে প্রথম ওয়ানডে বিশ্বকাপ খেলেছেন। ২০১৬ সালে খেলেছেন প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরপর ২০২১ ও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেছেন। গত বছর ওয়ানডে বিশ্বকাপ মিস করলেও ছিলেন ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে। দুই ফরম্যাট মিলিয়ে সৌম্যের এটি ৬ষ্ঠ বিশ্বকাপ। তবু সমান রোমাঞ্চ কাজ করছে তার, ‘যেকোনো বিশ্বকাপে খেলাই গর্বের বিষয়। খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ খেলা তো স্বপ্নের মতন। ২০১৫ সালে প্রথম বিশ্বকাপ খেলার সময় যেমন, এবারও তেমন রোমাঞ্চ কাজ করবে। ২০২৪ সালটা স্মরণীয় করে রাখতে চাই। নিজের পাশাপাশি দলকে ভালো কিছু উপহার দিতে চাই। সৌম্যের মতে তাদের দলে অভিজ্ঞতা আর তারুণ্যের একটা দারুণ সমন্বয় আছে। সেটা কাজে দেবে বিশ্বকাপ মঞ্চে, ‘অভিজ্ঞ সাকিব ভাই, রিয়াদ ভাইরা আছেন। আমরা যারা অনেকদিন ধরে খেলছি তারাও আছি। সব মিলিয়ে সবার অভিজ্ঞতা যদি এক জায়গায় করতে পারি। একত্রিত হয়ে যদি খেলতে পারি, তাহলে ভালো টুর্নামেন্ট উপহার দিতে পারবো।’ নিজের অফফর্ম নিয়েও কথা বলেছেন তিনি। রান খরা নিয়ে বলেছেন, ‘একজন ব্যাটারের জন্য রান করাটা গুরুত্বপূর্ণ। সে যেখানেই রান করুক, সেটা তার আত্নবিশ্বাস বাড়ায়। রান না করলে কখনও আত্নবিশ্বাস অর্জনের সুযোগ থাকে না।’ সৌম্যর বিশ্বাস অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্ত বাংলাদেশকে দারুণ কিছু উপহার দিবে, ‘শ্রীলঙ্কা সিরিজে ওর সঙ্গে খেলেছি। আমি মাঠে ওকে যেভাবে দেখেছি, তাতে সন্তুষ্ট। সে দলকে সবসময় একত্রিত রাখার চেষ্টা করছে। আমি আশা করবো, সে দলকে ভালো একটা অবস্থানে নিয়ে আসতে পারবে। তাকে শুভকামনা জানাই। আশা করি সে অধিনায়কত্বের মাধ্যমে বাংলাদেশকে নতুন কিছু উপহার দেবে।’

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার