সৎ মেয়েকে ধর্ষণের দায়ে ফরিদপুরে যুবকের যাবজ্জীবন – দৈনিক গণঅধিকার

সৎ মেয়েকে ধর্ষণের দায়ে ফরিদপুরে যুবকের যাবজ্জীবন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জুন, ২০২৪ | ৯:৪৫
সপ্তম শ্রেণিতে পড়ুয়া সৎ মেয়েকে ধর্ষণের দায়ে ফরিদপুরে হারুনার রশিদ ওরফে মাসুদ রানা (৪০) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড আনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। বৃহস্পতিবার (২৭ জুন) দুপুর ২টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়। দণ্ডপ্রাপ্ত মাসুদ রানা সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার খামারবড়ধুল গ্রামের আবদুল্লাহ আল মাহমুদের ছেলে। আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে হারুনার রশিদ ওরফে মাসুদ রানার সঙ্গে ফরিদপুরে নগরকান্দা উপজেলার গোপালপুর গ্রামের তারা ফকিরের মেয়ে তানিয়া সুলতানার দ্বিতীয় বিয়ে হয়। ২০২০ সালে জানুয়ারিতে তানিয়ার (প্রথম পক্ষ) স্কুল পড়ুয়া বড় মেয়েকে তার ঘরে গিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন এবং মোবাইলে ভিডিও ধারণ করে রাখেন। পরে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি এবং খুন করার হুমকি দিয়ে আরও কয়েকবার ধর্ষণ করেন। পরবর্তীতে ওই মেয়েকে ২০২০ সালের ২৯ জানুয়ারি স্কুলে নিয়ে যাওয়ার কথা বলে কৌশলে মোটরসাইকেল যোগে হারুন ঢাকায় একটি বাসায় নিয়ে যায়। সেখানেও জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে ভয়ভীতি দেখান। পরের দিন ৩০ জানুয়ারি সৎ মেয়েকে নিয়ে নগরকন্দায় বাড়িতে আসলে তার শরীরের বিভিন্ন জায়গায় জখম দেখতে পান তানিয়া সুলতানা। পরে তিনি গ্রামের লোকজনকে ডাক দিলে তারা হারুনার রশিদকে পুলিশে সোপর্দ করে। পরে নগরকান্দা থানায় একটি ধর্ষণ মামলা করা হয়। নগরকান্দা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) অসীম মন্ডল ২০২০ সালের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালত দীর্ঘ শুনানী শেষে এ রায় ঘোষণা করেন। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) স্বপন কুমার পাল জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপরাধ প্রমানিত হওয়ায় তাকে যাবজ্জীবন দণ্ডাদেশ দিয়েছেন আদালত। আদালতের নির্দেশে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন