নিউজ ডেক্স
আরও খবর
দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার
ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল।
দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।
কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ
কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ।
কুষ্টিয়ায় দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
কুষ্টিয়ায় চিনি ভেবে ইঁদুর মারার বিষ খেয়ে বোনের মৃত্যু, মৃত্যুশয্যায় ভাই
কুষ্টিয়ার দৌলতপুরে চিনি ভেবে ইঁদুর মারার বিষ খেয়ে ফেলার পর মীম নামের (৩) এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ভাই আলিফের (৫) অবস্থা আশঙ্কাজনক। তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (৩ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার আল্লারদর্গা সোনাইকুন্ডি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
শিশু আলিফ ও মীম সোনাইকুন্ডি গ্রামের শুভ মণ্ডলের সন্তান।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিবেশী জুয়েল আলী জানান, দুপুরে বাড়ির লোকজন যার যার কাজে ব্যস্ত ছিলেন। শিশু দুটি ঘরে খেলছিল। একপর্যায়ে তারা চিনি ভেবে ঘরে রাখা ইঁদুর মারার বিষ খেয়ে ফেলে। পরে অসুস্থ হয়ে পড়লে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মীমের মৃত্যু হয়। অসুস্থ আলিফ বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
এ বিষয়ে ২৫০ শয্যা কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার জানান, বিষপানে একটি শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন তার ভাইয়ের অবস্থাও আশঙ্কাজনক।



দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।