দীর্ঘ দিন ধরে চলা বিরোধ প্রাণ কেড়ে নিল বেল্টুর – দৈনিক গণঅধিকার

পুনরায় সন্ত্রাসীর নৈরাজ্যে পরিণত হয়েছে কুষ্টিয়া

দীর্ঘ দিন ধরে চলা বিরোধ প্রাণ কেড়ে নিল বেল্টুর

🇧🇩 দৌলতপুর প্রতিনিধি : ইয়াসিন রহমান
আপডেটঃ ২২ জুন, ২০২৩ | ৫:২৬
পূর্ব শত্রুতার জের ধরে কুষ্টিয়ার দৌলতপুরে বেল্টু ইসলাম ওরফে বাটুল (৩৫) নামে একজনকে কুপিয়ে হত্যা করছে প্রতিপক্ষের লোকজন। বুধবার রাত ৮ টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাটুল বাগেয়ান গ্রামের বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেনের ছেলে স্থানীয় আওয়ামী লীগের একজন কর্মী ছিলেন। জানা যায়, স্থানীয় নেতৃত্ব নিয়ে নিহত বাটুলের সাথে একই গ্রামের হাসিব মেম্বার ও তাদের পরিবারের সাথে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। বুধবার সন্ধ্যায় বাটুল বাড়ি থেকে বাজারে যাচ্ছিলেন। এ সময় বাটুলের উপস্থিতি টের পেয়ে হাসিব মেম্বারের ভাই মোস্তাক ধারালো হাসুয়া দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয় মুমূর্ষু অবস্থায় বাটুলকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেযার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। বাগেয়ান গ্রামের বাসিন্দা মাসুদ জানান, স্থানীয় নেতৃত্ব নিয়েই মূলত তাদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছিল। গত ইউপি নির্বাচনে সদস্য (মেম্বর) পদে বেল্টু ও ঘাতক মোস্তাকের ভাই হাসিব মেম্বার পদে প্রতিদ্বন্দ্বীতা করে বেল্টু পরাজিত হয়েছিল। নির্বাচনের পর থেকেই মূলত তাদের মধ্যে বিরোধ প্রকট আকার ধারণ করে। এ নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে একাধিকবার সংঘর্ষ ও মামলা হয়েছে। দৌলতপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাক্কির আহমেদ বলেন, নিহত বেল্টুর বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। সে একজন আওয়ামীলীগের সক্রিয় কর্মী ছিলেন। দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান দৈনিক গণঅধিকার নিউজ কে বলেন, বেল্টুর সাথে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। খবর পেয়েই তিনিসহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছেন। এ ঘটনায় দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার