পাংশায় একসাথে দুই ভাই-বোনকে কামড়ালো সাপ – দৈনিক গণঅধিকার

পাংশায় একসাথে দুই ভাই-বোনকে কামড়ালো সাপ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জুন, ২০২৪ | ১০:৪৬
রাজবাড়ীর পাংশার কসবামাজাইলে সাপে কামড়ানো রিফাত (১৫) ও জান্নাতি (৬) নামে দুই ভাই-বোনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় দংশন করা সাপটি মেরে হাসপাতালে নিয়ে হাজির হন তাদের স্বজনরা। রোববার (২৩ জুন) রাত সাড়ে ৮ টার দিকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে তাদের ভর্তি করা হয়। রিফাত ও জান্নাতি পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের সুবর্ণখোলা গ্রামের উজির মন্ডলের সন্তান। জানা গেছে, রিফাত ও জান্নাতিকে রোববার (২৩ জুন) রাত ৮টার দিকে তাদের বাড়ির পাশ থেকে সাপে কামড়ায়। পরে দ্রুত তাদের পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে এনে ভর্তি করেন স্বজনরা। এ সময় তাদের দংশনকৃত সাপটিকে মেরে সঙ্গে করে আনা হয়। সঙ্গে আনা সাপ দেখে এবং রোগীদের পরীক্ষা করার পর কর্তব্যরত চিকিৎসক ডা. এনাম নিশ্চিত হন এটি কোনো বিষধর সাপ না। তারপরও রোগীরা সম্পূর্ণ বিপদমুক্ত কি না তা নিশ্চিত হতে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসাসহ পর্যবেক্ষণ করা হচ্ছে। পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথী জানান, তার নিজের তত্ত্বাবধানে যথাযথ চিকিৎসা দিয়ে সাপে কামড়ানো দুই রোগীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তারা সুস্থ আছে। তারপরও পর্যবেক্ষণে রাখা হয়েছে। রোগীদের সঙ্গে আনা সাপটি দেখে মনে হচ্ছে এটি কোনো বিষধর সাপ নয়।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার