পাংশায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত আটক – দৈনিক গণঅধিকার

পাংশায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ জুন, ২০২৪ | ১১:৫৮
রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাতকে আটক করা হ‌য়ে‌ছে। এ সময় পুলিশের উপ‌স্থি‌তি টের পে‌য়ে পালি‌য়ে‌ছে আরও ৮/৯ জন ডাকাত। শ‌নিবার (২৯ জুন) রাত ৮টার দি‌কে পাংশা ম‌ডেল থানা পু‌লিশ এ তথ্য জানায়। গোপন সংবা‌দের ভি‌ত্তিতে পাংশার বহলাডাঙ্গা পশ্চিমপাড়ার ফজলুল হকের মেহগনি বাগান থে‌কে তা‌দের আটক করা হয়। আটককৃতরা হলেন- পাংশা উপ‌জেলার স‌রিষা ইউনিয়‌নের বহলাডাঙ্গা পশ্চিমপাড়ার মো. অনাত আলী শেখের ছেলে মো. সজল শেখ (২৬), খামারডাঙ্গীর মৃত হানেফ ওরফে পুকাইরের ছে‌লে নাজমুল (২৫), বাঘারচরের মো. ইবাদত আলীর ছে‌লে হাফিজুর রহমান (২১), একই এলাকার মো. জাহাঙ্গীর মন্ডলের ছে‌লে মো. মারুফ হোসেন (২১) ও বহলাডাঙ্গা দক্ষিণপাড়ার মো. সিরাজ মিয়ার ছে‌লে মো. আরিফ মিয়া (২৩)। পুলিশ জানায়, পাংশা ম‌ডেল থানার ক‌য়েকজন কর্মকর্তাসহ সঙ্গীয় ফোর্স এলাকায় ফজলুল হকের মেহগনি বাগান থে‌কে ডাকাতি করার প্রস্তুতিকা‌লে ৫ জন‌ ডাকাত‌কে গ্রেফতার ক‌রে। এ সময় পুলি‌শের উপ‌স্থি‌তি টের পে‌য়ে ৮/৯ জন ডাকাত পা‌লি‌য়ে যায়। ঘটনাস্থল থেকে একটি চাইনিজ কুড়াল, একটি চাপাতি, একটি ছুরি, তিনটি হাতুড়ি ও ২‌টি লোহার পাইপ উদ্ধার করা হয়। পাংশা ম‌ডেল থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ও‌সি স্বপন কুমার মজুমদার ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, আটককৃত আসামিদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে, তাদের আদালতে পাঠানো হয়েছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার