নিউজ ডেক্স
আরও খবর
নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।
পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক
সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে
আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার
অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি
মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু
আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫
বাবার প্রাণ গেলো মেয়ের ধাক্কায়
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মেয়ের ধাক্কায় পড়ে গিয়ে ইটে আঘাত লেগে সানোয়ার হোসেন (৫২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে আলমডাঙ্গা উপজেলার বকশিপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযান চালিয়ে মেয়ে ববিতাকে আটক করেছে পুলিশ।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।
আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদ জানান, পারিবারিক বিষয়কে কেন্দ্র করে নাতিকে কুপিয়ে আহত করেন সানোয়ার হোসেন। ছেলেকে বাঁচাতে এগিয়ে যান তার মা ববিতা। এসময় ছানোয়ার তার মেয়েকেও কুপিয়ে আহত করার চেষ্টা করেন। মেয়ে তাকে ধাক্কা দিলে ইটের ওপর পড়ে গিয়ে মাথায় আঘাত পান সারোয়ার। তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় অভিযুক্ত ববিতাকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।



দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।