বালিয়াকান্দিতে স্কুলের সামনে ইজিবাইকচাপায় ছাত্রী নিহত – দৈনিক গণঅধিকার

বালিয়াকান্দিতে স্কুলের সামনে ইজিবাইকচাপায় ছাত্রী নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুলাই, ২০২৪ | ১১:২৯
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত ইজিবাইকের চাপায় জুঁই (৭) নামে প্রথম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার নবাবপুরের পদমদী চন্দনা গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ দুঘর্টনা ঘটে। নিহত জুঁই উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী ডাঙ্গাপাড়া গ্রামের আবেদ আলী শেখের নাতনি ও চায়না খাতুনের মেয়ে। সে পদমদী চন্দনা গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়তো। স্থানীয় এম এ কুদ্দুস বলেন, স্কুলছাত্রী জুঁই তার নানাবাড়িতে থেকে লেখাপড়া করতো। স্কুল ছুটির পর রাস্তা পার হওয়ার সময় একটি ব্যাটারিচালিত ইজিবাইক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার