রাজবাড়ীতে প্রকাশ্যে ৩৯ হাজারে বিক্রি হলো মহাবিপন্ন বাগাইড়! – দৈনিক গণঅধিকার

রাজবাড়ীতে প্রকাশ্যে ৩৯ হাজারে বিক্রি হলো মহাবিপন্ন বাগাইড়!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জুন, ২০২৪ | ১২:১৫
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে ২৯ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি মহাবিপন্ন বাগাড় মাছ ধরা পড়েছে। শুক্রবার (২৮ জুন) সকালে দৌলতদিয়া ফেরিঘাটের মাছবাজারে প্রকাশ্য নিলামে মাছটি প্রায় ৩৯ হাজার টাকায় বিক্রি হয়। স্থানীয় ব্যবসায়ী শাহজাহান শেখ নিলামে বাগাড়টি ক্রয় করেন। মহাবিপন্ন বাগাড় হওয়ার এই মাছটি ধরা ও বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। প্রকাশ্যে মহাবিপন্ন এসব বাগাড় মাছ বিক্রি হলেও অদৃশ্য কারণে নীরব থাকে প্রশাসন। বন্য প্রাণী সংরক্ষণ আইন ২০১২-এর আওতাভুক্ত হওয়ার কারণে বাগাড় মাছ তফসিলভুক্ত সংরক্ষিত বন্য প্রাণী। আইন অনুযায়ী মাছটি শিকার ও কেনা বেচা দণ্ডনীয় অপরাধ। জানা গেছে, সকালে গোয়ালন্দের কুশাহাটা এলাকায় পদ্মা নদীতে জাল ফেলেন গোবিন্দ হালদার নামে জেলে। কিছুক্ষণ পর বড় ঝাঁকুনি দিলে বোঝা যায় জালে বড় কোন মাছ আটকা পড়েছে। পরে জাল তুলতে দেখা যায় বড় একটি বাগাড় মাছ। মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ঘাটের মোহন মন্ডলের আড়তে তোলা হয়। সেখান থেকে সর্বোচ্চ দরদাতা হিসাবে ফেরিঘাটের ব্যবসায়ী শাহজাহান শেখ ১ হাজার ৩০০ টাকা কেজিতে মাছটি ক্রয় করেন। মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, প্রকাশ্য নিলামে আমি ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ২৯ কেজি ৬০০ গ্রামের মাছটি ৩৮ হাজার ৪৮০ টাকা দিয়ে ক্রয় করেছি। শুক্রবার বিকালে নারায়নগঞ্জের এক ব্যবসায়ীর কাছে ৪১ হাজার ৪৪০ টাকায় বিক্রি করেছি। জেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমান বলেন, এই মাছটি বন্য প্রাণী আইন অনুয়ায়ী ধরা ও বিক্রি নিষিদ্ধ। আমাদের আসলে এখানে কিছু করার নেই। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা. মোরশেদা খাতুন বলেন, বাগাড় মাছ মহাবিপন্ন এটা আসলে জানা ছিল না। আমরা মৎস্য কর্মকর্তার সাথে কথা বলবো। যদি এই মাছ ধরা বন্ধ ও বিক্রয় নিষিদ্ধ হয় তাহলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার