রাজবাড়ীতে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন – দৈনিক গণঅধিকার

রাজবাড়ীতে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ জুন, ২০২৪ | ১১:৩৯
রাজবাড়ীতে স্ত্রীকে হত্যার মামলায় মো. আব্দুল মন্ডল নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৫ জুন) বিকেলে রাজবাড়ীর সিনিয়র দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া পারভিন এ রায় দেন। এসময় আসামি মো. আব্দুল মন্ডল আদালতে উপস্থিত ছিলেন। দন্ডপ্রাপ্ত আসামি আব্দুল মন্ডল রাজবাড়ীর কালুখালী উপজেলার মাঝবাড়ি ইউনিয়নের কোমরপুর গ্রামের মো. রুহুল আমীন অরুপে নুরুল মন্ডলের ছেলে। মামলা ও আদালত সূত্রে জানা যায়, বিয়ের পর থেকে যৌতুকের টাকা নিয়ে বিদেশে যেতে স্ত্রীকে চাপ দিতে থাকে স্বামী আব্দুল মন্ডল। তাদের পরিবারে বিভিন্ন সময় কলহ লেগে থাকতো। ২০২৩ সালের ৬ জুন রাতে ইট দিয়ে পিটিয়ে মাথা থেতলিয়ে স্ত্রী রাশিদা বেগমকে হত্যা করেন আব্দুল মন্ডল। শোবার ঘরে মরদেহ ফেলে বাইরে থেকে তালা দিয়ে পালিয়ে যায় হত্যাকারী আব্দুল। এ ঘটনায় নিহত গৃহবধু রাশিদা বেগমের বড় বোন আছমা বেগম বাদী হয়ে ৭ জুন একটি হত্যা মামলা করেন। এবিষয়ে আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট উজির আলী শেখ বলেন, হত্যা একটি জঘন্যতম নিন্দনীয় কাজ। আদালত শুনানি শেষে দ্রুত সময়ে এ মামলার রায় দিয়েছেন। রায়ে আমরা সন্তুুষ্ট। আশা করি এ রায়ে সমাজে অপরাধীদের অপরাধ প্রবণতা কিছুটা হলেও কমবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার