রাজবাড়ীতে হত্যা মামলায় ৪ আসামীর যাবজ্জীবন – দৈনিক গণঅধিকার

রাজবাড়ীতে হত্যা মামলায় ৪ আসামীর যাবজ্জীবন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জুলাই, ২০২৪ | ১২:২০
রাজবাড়ীর কালুখালীতে হত‌্যা মামলায় ৪ আসামীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) বিকালে রাজবাড়ির সিনিয়র দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া পারভিন এ রায় প্রদান করেন। এ মামলায় দুজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন, কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের পাতুরিয়া গ্রামের মৃত নেপাল বিশ্বাসের ছেলে নরেশ বিশ্বাস, হাটবাড়ীয়া গ্রামের গোকুল বিশ্বাসের ছেলে সবুজ বিশ্বাস, নিখিল বিশ্বাসের ছেলে বলরাম ওরফে বলাই বিশ্বাস, মৃত কুমারেশ মণ্ডলের ছেলে সঞ্জিত মণ্ডল। এদের মধ্যে বলরাম ওরফে বলাই বিশ্বাস ও সঞ্জিত মণ্ডল পলাতক। এসময় অনুপ বিশ্বাস ও শুভ মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। মামলার এজাহার সূত্র জানায়, ২০১৮ সালের ২৮ এপ্রিল বিকেলে উপজেলার সাওরাইল ইউনিয়নের পাতুরিয়া গড়াই নদীতে মোতালেবের মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়। তার অণ্ডকোষ কেটে ও শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে হত্যা করে। এবিষয়ে নিহতের ভাই মো. রমজান আলী শেখ বাদী হয়ে ওই দিন মামলা করেন। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) উজির আলী শেখ বলেন, মামলায় ৪ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। আরেক ধারায় আসামিদের ৭ বছরের সশ্রম কারাদণ্ডসহ ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়য়।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার