রাজবাড়ী সদর হাসপাতালে দুদকের অভিযান – দৈনিক গণঅধিকার

রাজবাড়ী সদর হাসপাতালে দুদকের অভিযান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২৫ | ১০:২২
নানাবিধ অভিযোগের প্রেক্ষিতে রাজবাড়ী সদর হাসপাতালে অভিযান পরিচালনা করে অভিযোগের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে দুর্নীতি দমন কমিশন ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক রতন কুমার দাসের নেতৃত্বে দুদকের একটি টিম হাসপাতালে এই অভিযান পরিচালনা করে। এসময় নিম্নমানের খাবার সরবরাহের পাশাপাশি চার্ট অনুযায়ী কম খাবার সরবরাহ করা, রোগীদের সব ধরনের ওষুধ সরবরাহ না করা এবং হাসপাতালের ওয়ার্ডসহ বিভিন্ন স্থানে অস্বাস্থ্যকর পরিবেশের সত্যতা পাওয়ায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কমিশনকে অবগত করবেন বলে জানান ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক রতন কুমার দাস। তিনি জানান, আজকের খাবারের চার্ট অনুযায়ী প্রতিজন রোগীর যে পরিমাণ খাবার পাওয়ার কথা, সে পরিমাণ খাবার সরবরাহ করা হচ্ছে না। মোট ১৬ কেজি মাংস দেওয়ার কথা থাকলেও রান্নাঘরে পাওয়া গেছে ১০ কেজি। তাছাড়া পরিবেশ খুব নোংরা এবং রোগীদের সব ধরনের ওষুধও দেওয়া হচ্ছে না। হাসপাতালের সেবিকারা স্লিপ নিয়ে ওষুধ দিচ্ছেন। এদিকে খাবার না পাওয়াসহ রোগ অনুযায়ী সব ধরনের ওষুধ না পাওয়া, ওয়ার্ডে নোংরা পরিবেশ এবং রোগী ও তার স্বজনদের সঙ্গে সেবিকাদের অশোভন আচরণের অভিযোগ করেছেন রোগী ও তাদের স্বজনরা। তারা জানান, খাবার ঠিকমতো পান না। একদিন দিলে পরদিন আর খাবার দেয় না। সিস্টারদের কাছে কিছু জানতে বা জিজ্ঞাসা করলে খারাপ আচরণ করে। সময়মতো তাদের ডেকে পাওয়া যায় না। তাছাড়া গ্যাস্ট্রিক ও জ্বরের ওষুধ ছাড়া সব ওষুধ বাইরে থেকে কিনে আনতে হয়। রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, বাস্তবে আজ খাবার কম ছিলে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। বাড়তি লোক নিয়ে হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেন। অধিক রোগীদের চাপের কারণে নোংরা হয়। নিয়ম অনুযায়ী সব ওষুধ আউটডোরে দেওয়া থাকে না, কিছু ওষুধ ইনডোরেও থাকে। যে কারণে আউটডোরে সব ওষুধ পাওয়া যায় না।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার