কুষ্টিয়া কারাগারে সাড়ে ৫ ঘণ্টার ব্যবধানে ২ কয়েদির মৃত্যু – দৈনিক গণঅধিকার

কুষ্টিয়া কারাগারে সাড়ে ৫ ঘণ্টার ব্যবধানে ২ কয়েদির মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ আগস্ট, ২০২৩ | ৮:২৫
কুষ্টিয়া কারাগারে বন্দী দুই কয়েদির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে ও আজ শুক্রবার ভোরে তাঁদের মৃত্যু হয়। মারা যাওয়া কয়েদিরা হলেন দৌলতপুর উপজেলার ইসলামপুর গ্রামের মোহাম্মদ আজমল (৬০) ও কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার আবুল কালাম (৪০)। তাঁদের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। কারাগার সূত্রে জানা গেছে, মোহাম্মদ আজমল যাবজ্জীবন কারাদণ্ডের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। তিনি আগে থেকেই হৃদ্‌রোগে ভুগছিলেন। এ জন্য ওষুধ সেবন করতেন। গতকাল দিবাগত রাত ১২টার দিকে বুকে তীব্র ব্যথা অনুভব করেন তিনি। সোয়া ১২টার দিকে তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। রাত ১টা ১০ মিনিটে তিনি মারা যান। অন্যদিকে আবুল কালাম ভ্রাম্যমাণ আদালতে তিন মাস কারাদণ্ডের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। গত ২৮ জুলাই তিনি কারাগারে যান। রাতে বুকে ব্যথা অনুভব করলে সকাল পৌনে ৬টার দিকে তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ৬টা ৪৫ মিনিটে তিনি মারা যান। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার বলেন, দুজন কয়েদি হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পরই মারা যান। তাঁদের একজনের হার্টের সমস্যা ছিল। আরেকজনের পেটে সমস্যা ও বুকে তীব্র ব্যথা ছিল। তিনি মাদকাসক্ত ছিলেন। লাশ দুটির ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার আ. বারেক বলেন, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশের সুরতহাল শেষে একই হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করানো হবে। তাঁদের মৃত্যুর বিষয়টি চিঠির মাধ্যমে জেলা ম্যাজিস্ট্রেটকে জানানো হয়েছে। একই সঙ্গে দুটি পরিবারকেও জানানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ দুটি পুলিশের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।