প্রতিবেশগত সংকটে ইসিএ ঘোষিত কালগিঞ্জের ‘মারজাত বাঁওড়’ – দৈনিক গণঅধিকার

প্রতিবেশগত সংকটে ইসিএ ঘোষিত কালগিঞ্জের ‘মারজাত বাঁওড়’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুন, ২০২৪ | ২:১১
ইসিএ ঘোষিত ‘মারজাত বাঁওড়’। ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার কাষ্টভাঙ্গা ইউনিয়ন এলাকার অশ্বখুরাকৃতির এই হ্রদটিতে নিয়মিত মাছ আহরণ করছেন ক্ষমতাসীন দলের একজন প্রভাবশালী নেতার ভাগনে। ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার স্থানীয়দের সঙ্গে আলাপকালে জানা গেছে, ভারতে খুনের শিকার সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের একজন ‘ভাগনে’ নিয়মিত মাছ আহরণ করছেন হ্রদ থেকে। এ প্রসঙ্গে জানতে চাইলে স্থানীয় কাষ্টভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মো. আয়ুব হোসেন খান এ প্রতিবেদককে বলেন, ‘আমি তো পরিবেশ অধিদফতরের কমিটিতে আছি। স্থানীয় পরিবেশ অধিদফতরে অভিযোগ গিয়েছিল শুনেছি, পরে ডিডি (সহকারী পরিচালক) এসে সাইনবোর্ড টাঙিয়ে যান। যদিও কোনও কাজ হচ্ছে না বলে অনেকে অভিযোগ করছেন। আমি আশা করি, পরিবেশ অধিদফতর এ বিষয়ে উদ্যোগ নেবে।’ যদিও লোকবল ও আর্থিক সংকটের কারণে ইসিএ ম্যানেজমেন্ট করতে পারছে না পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তার ভাষ্য, প্রথম সমস্যা হচ্ছে ইসিএ ঘোষিত ১৩টি এলাকাই পর্যটন এলাকা। এসব এলাকায় মনুষ্যসৃষ্ট সংকটই এই এলাকাগুলোকে অস্তিত্ব সংকটের দিকে ঠেলে দিচ্ছে। দ্বিতীয়ত, বাজেট সমস্যার কারণে ইসিএ বাস্তবায়নে ধীরগতি ছিল, যা এখন কাটতে শুরু করবে বলে আশাবাদ ব্যক্ত করেন কোনও-কোনও কর্মকর্তা। এ বিষয়ে জানতে চাইলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় অতিরিক্ত সচিব (পরিবেশ অনুবিভাগ) ফাহমিদা খানম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দেশের ১৩টি ইকোলোজিকালি ক্রিটিক্যাল এরিয়া বা ইসিএ রয়েছে। আমরা ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করছি। ইসিএ কার্যকর করতে গিয়ে অনেক ধরনের সমস্যাও রয়েছে। অনেকের জমির প্রশ্ন রয়েছে, ব্যক্তিগত জমি রয়েছে। সবকিছু ম্যানেজ করে এটা বাস্তবায়ন করতে হচ্ছে।’ ‘সবকিছু ম্যানেজ করেই ডিমারকেশনের (সীমানির্ধারণ) কাজ চলছে’ বলে উল্লেখ করেন অতিরিক্ত সচিব (পরিবেশ অনুবিভাগ) ফাহমিদা খানম। তিনি বলেন, ‘ইতোমধ্যে আমরা কক্সবাজারের রিমারকেশনের কাজ শেষ করছি। পর্যায়ক্রমে আমরা সবগুলো এলাকারই মৌজা ও দাগ নম্বর ম্যাপিং করে কাজ সম্পন্ন করবো।’ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, বিশ্ব ব্যাংকের একটি বড় অংকের লোনের ইন্টারেস্ট দিয়ে ইসিএ বাস্তবায়নে ফান্ড ম্যানেজমেন্টের প্রক্রিয়া চলমান। এ বিষয়টি সম্ভব হলে ইসিএ বাস্তবায়নে আরও অগ্রগতি আসবে, এমনটিই প্রত্যাশা।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।