পাংশায় উপনির্বাচনে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ – দৈনিক গণঅধিকার

পাংশায় উপনির্বাচনে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জুন, ২০২৪ | ১০:৪৪
রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের উপনির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। রবিবার (২৩ জুন) রাত ৮টার দিকে উপজেলার মাছপাড়া বাজারে এ ঘটনা ঘটে। জানা গেছে, মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুরো চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে (৮ মে) উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিয়ে বিজয়ী হন। তার পদত্যাগের কারণে মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য হয়। তবে এখনও ওই ইউনিয়নে উপনির্বাচনের তফসিল ঘোষণা হয়নি। এদিকে উপজেলা নির্বাচন সম্পন্ন হওয়ার পর থেকেই নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুরোর ছেলে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার সিসিল চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে প্রচারণা চালানো শুরু করেন। পাশাপাশি মাছপাড়া ইউনিয়ন চেয়ারম্যান পদে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুরুজ মৃধা প্রার্থী হিসেবে প্রচারণা শুরু করেন। রোববার রাত ৮টার দিকে এই দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দোকানপাটও ভাঙচুর করা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মাছপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী সুরুজ মৃধা জানান, রাত ৮টার দিকে তার কিছু কর্মী-সমর্থক মোটরসাইকেল নিয়ে মিছিল করছিলেন। তখন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বুরো ও তার ছেলের নেতৃত্বে তার কর্মীদের ওপর হামলা চালান এবং বেশ কয়েকটি দোকান ভাঙচুর করেন। পরে তারা তার বাড়িতেও হামলার চেষ্টা করেন। সে সময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও তার ছেলে চর দখল করার মতো ইউনিয়ন পরিষদে শোডাউন দিয়ে জনমনে আতংক ছড়াচ্ছে এবং তার কর্মীদের ভয় দেখাচ্ছে। হামলায় তার বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি। অপরদিকে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুরো জানান, তারা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষ করে ইউনিয়নের পার্টি অফিসে বসে ছিলেন। তখন ৫০ থেকে ৬০টি মোটরসাইকেল নিয়ে এসে সুরুজ মৃধার লোকজন তার কর্মীদের ওপর হামলা করেন। সে সময় তারা শুধু প্রতিরোধ করেছিলেন। সুরুজ মৃধার লোকজন আগে তাদের ওপর হামলা করেছেন। এতে তাদের একজন কর্মী আহত হয়েছেন। পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। তবে এখন পরিস্থিতি শান্ত আছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংর্ঘষের সময় একটি দোকান ভাঙচুর হয়েছে। প্রাথমিক ভাবে জেনেছেন দুই পক্ষের ৬ থেকে ৭ জন আহত আছেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার