গোয়ালন্দে মায়ের কোল থেকে রাস্তায় ছিটকে পড়ে শিশুর মৃত্যু – দৈনিক গণঅধিকার

গোয়ালন্দে মায়ের কোল থেকে রাস্তায় ছিটকে পড়ে শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ জুন, ২০২৪ | ১১:৫৬
রাজবাড়ীর গোয়ালন্দে রিকশায় বোরকা পেঁচিয়ে মায়ের কোল থেকে সড়কে ছিটকে পড়ে উম্মে রাইসা নামে ৮ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন ওই শিশুর মা শিলা আক্তার। শনিবার (২৯ জুন) সন্ধ্যায় গোয়ালন্দ উপজেলার পৌর শহরের এবাদ আলী মিস্ত্রি পাড়ায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গোয়ালন্দ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড এবাদ আলী মিস্ত্রি পাড়ার বাসিন্দা, থাই অ্যালুমেনিয়াম মিস্ত্রি রাজু সরদারের স্ত্রী শিলা আক্তার। তিনি তার ৮ মাস বয়সী মেয়েকে নিয়ে বৃহস্পতিবার পৌর শহরের একই ওয়ার্ডের মসজিদ পাড়ায় তার বাবা আমির আলীর বাড়িতে বেড়াতে যান। বেড়ানো শেষে শনিবার সন্ধ্যার দিকে রিকশায় করে স্বামীর বাড়ির উদ্দেশ্যে রওনা হন। স্বামীর বাড়ি থেকে মাত্র ২০ গজ দূরে স্থানীয় একটি স’ মিলের কাছে পৌঁছামাত্র তার পরণের বোরকা রিকশার চাকায় পেঁচিয়ে যায়। মুহূর্তের মধ্যে রিকশা থেকে পাকা সড়কের ওপর পড়ে যান শিলা। সেসময় তার কোলে থাকা শিশু রাইসা ছিটকে পড়ে সড়কে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গোয়ালন্দ পৌরসভার স্থানীয় সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর শাহনাজ পারভীন ও রাজুর বড় ভাই ফারুক সরদার জানান, গুরুতর জখম অবস্থায় ছোট ভাই রাজুর স্ত্রী শিলা ও ভাতিজি উম্মে রাইসাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে সন্ধ্যা ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। তারা আরও বলেন, শিলাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছেন চিকিৎসক।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার