কুষ্টিয়ায় চিনি ভেবে ইঁদুর মারার বিষ খেয়ে বোনের মৃত্যু, মৃত্যুশয্যায় ভাই – দৈনিক গণঅধিকার

কুষ্টিয়ায় চিনি ভেবে ইঁদুর মারার বিষ খেয়ে বোনের মৃত্যু, মৃত্যুশয্যায় ভাই

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জুলাই, ২০২৪ | ১২:০৫
কুষ্টিয়ার দৌলতপুরে চিনি ভেবে ইঁদুর মারার বিষ খেয়ে ফেলার পর মীম নামের (৩) এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ভাই আলিফের (৫) অবস্থা আশঙ্কাজনক। তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (৩ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার আল্লারদর্গা সোনাইকুন্ডি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শিশু আলিফ ও মীম সোনাইকুন্ডি গ্রামের শুভ মণ্ডলের সন্তান। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। প্রতিবেশী জুয়েল আলী জানান, দুপুরে বাড়ির লোকজন যার যার কাজে ব্যস্ত ছিলেন। শিশু দুটি ঘরে খেলছিল। একপর্যায়ে তারা চিনি ভেবে ঘরে রাখা ইঁদুর মারার বিষ খেয়ে ফেলে। পরে অসুস্থ হয়ে পড়লে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মীমের মৃত্যু হয়। অসুস্থ আলিফ বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে ২৫০ শয্যা কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার জানান, বিষপানে একটি শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন তার ভাইয়ের অবস্থাও আশঙ্কাজনক।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার