দৌলতপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত – দৈনিক গণঅধিকার

দৌলতপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মোঃইয়াসিন রহমান
আপডেটঃ ১০ জানুয়ারি, ২০২৫ | ১১:২২
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লার দর্গায় নুরুজ্জামান বিশ্বাস অডিটরিয়ামে ১০ জানুয়ারী শুক্রবার সকল ১০ টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দৌলতপুর শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দৌলতপুর উপজেলা শাখার সভাপতি অধ্যাপক আহসান হাবীব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য ও কুষ্টিয়া জেলা শাখার আমীর আবুল হাসেম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এস এম মুহাসিন আলী, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য কুষ্টিয়া জেলা। এ ছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল কুদ্দুস, খাইরুল ইসলাম, আব্দুল মান্নান ফকির, মৌলানা বেলাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে আহসান হাবীব সভাপতি ও আব্দুল মান্নান ফকির কে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট ২ বছর মেয়াদি একটি কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানটি সার্বিক আয়োজন করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দৌলতপুর কুষ্টিয়া শাখা।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার