দৌলতপুরে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও পথসভা – দৈনিক গণঅধিকার

দৌলতপুরে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও পথসভা

মোঃইয়াছিন রহমান
আপডেটঃ ৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:১৪
কুষ্টিয়ার দৌলতপুরে ইসলামী ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ৩ টার সময় উপজেলার আল্লারদর্গা বাজার থেকে শুরু হয়ে, সুনাইকুন্ডি, বৈরাগীর চর, ফিলিফনগর, হোসেনাবাদ , দৌলতখালী গোডাউন বাজার, দৌলতপুর বাজার হয়ে রিফাইতপুর বাজারে গিয়ে এ পথসভা শেষ হয়। এসময় ছাত্র শিবির দৌলতপুর থানা শাখার নেতৃত্বে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবির কুষ্টিয়া জেলা শাখার সভাপতি খাজা আহাম্মেদ, গড়াই শিল্পী গোষ্ঠীর পরিচালক সিফাত উল্লাহ সাইদী, দৌলতপুর পশ্চিমের ছাত্র শিবির সভাপতি সুইট আহাম্মেদ,দৌলতপুর পূর্ব ছাত্র শিবিরের থানা সেক্রেটারি রিয়াদ আহামেদসহ বিভিন্ন ইউনিয়নের শিবিরের কর্মীরা। এসময় প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ছাত্রশিবিরের জেলা শাখার আমির খাজা আহাম্মেদ বলেন, আমরা প্রথম থেকে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি । আমরা জনগণকে সাথে নিয়ে একটা চাঁদাবাজ,দখলবাজমুক্ত একটি সমৃদ্ধ দেশ গড়তে চাই। মাদকমুক্ত দৌলতপুর গড়ার অঙ্গিকার করে সর্বস্থের জনগণকে জামাত, শিবিরকে সহায়তা করার আহবান করেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার