কক্সবাজারে দালাল সিন্ডিকেট অভিযানে চারজনকে কারাদণ্ড – দৈনিক গণঅধিকার

শাহাদাত হোসেন
আপডেটঃ ৭ আগস্ট, ২০২৫
৬:৫১ অপরাহ্ণ

কক্সবাজারে দালাল সিন্ডিকেট অভিযানে চারজনকে কারাদণ্ড

শাহাদাত হোসেন
আপডেটঃ ৭ আগস্ট, ২০২৫ | ৬:৫১
কক্সবাজার শহরের পাসপোর্ট অফিস ও সদর হাসপাতালে দালাল সিন্ডিকেট বিরোধী অভিযান চালিয়ে চারজন দালালকে গ্রেফতার ও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সম্প্রতি এসব এলাকায় সক্রিয় হওয়া দালালচক্র সাধারণ মানুষকে নানা প্রলোভনে ফেলে অতিরিক্ত অর্থ আদায় করে আসছিল। ফলে পাসপোর্ট করতে আসা আবেদনকারী ও চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন, পাশাপাশি সরকারি সেবাপ্রদান প্রক্রিয়াও ব্যাহত হচ্ছিল। এই প্রেক্ষাপটে র‌্যাব মহাপরিচালকের নির্দেশক্রমে এবং র‌্যাব-১৫ এর অধিনায়ক সিপিএসসি কোম্পানির সার্বিক তত্ত্বাবধানে ৭ আগস্ট সকাল ১১টা থেকে পাসপোর্ট অফিস ও সদর হাসপাতাল এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-১৫ সিপিএসসি কোম্পানির কমান্ডার মেজর মো. নাজমুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবজিত পাল ও র‌্যাব ফোর্সেসের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান। অভিযানে চারজন দালালকে হাতেনাতে গ্রেফতার করা হয় এবং বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন কক্সবাজার সদরের পূর্ব ঘোনাপাড়া থেকে মোস্তাকের ছেলে মোঃ নুরু উদ্দিন (২৭); বৌদ্ধ খোলা এলাকা থেকে মকতুল হোসেনের ছেলে আবুল বাশার (৫১); মহেশখালী গরুঘাটা এলাকা থেকে খোকা দে’র ছেলে পলাশ দে (৪২)। র‌্যাব-১৫ এর পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণের মৌলিক সেবাপ্রাপ্তি নিশ্চিত করতে এ ধরনের দুর্নীতিবাজ ও প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। সাধারণ জনগণের তথ্য ও সচেতনতাই এ অভিযানের মূল চালিকাশক্তি হবে বলেও জানানো হয়। কক্সবাজার হাসপাতাল সড়ক এলাকায় দালালদের কারণে সাধারণ কোনো মানুষ যাতায়াত করতে পারছিল না। ইতোপূর্বে দালালদের কারণে অনেক রোগী প্রতারিত হয়েছেন। সরকারী ও বেসরকারি প্রায় সব হাসপাতাল ও ল্যাবের নিজস্ব দালাল রয়েছে। এ নিয়ে গণমাধ্যমে বহু প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। দীর্ঘ সময় পর পরিচালিত এই অভিযানের ফলে হাসপাতালে এলাকায় অনেকটা স্বস্তি ফিরে এসেছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।