নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে ষড়যন্ত্রকারীরা সফল হবে: জয়ন্ত কুমার কুন্ডু – দৈনিক গণঅধিকার

নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে ষড়যন্ত্রকারীরা সফল হবে: জয়ন্ত কুমার কুন্ডু

মেহেরপুর প্রতিনিধি
আপডেটঃ ৯ আগস্ট, ২০২৫ | ১১:২০
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু বলেছেন, আজ যদি বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন না হয়, জাতীয় সংসদ গঠিত না হয়, সরকার গঠিত না হয়,তাহলে পরাজিত ফ্যাসিবাদী শক্তি আমাদের প্রতিবেশী দেশে বসে একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাবে। পক্ষান্তরে নির্বাচন যদি বিলম্বিত হয়, তাহলে ওই ষড়যন্ত্রকারীরা সফল হবে। শনিবার (৯ আগস্ট) দুপুরে মেহেরপুর সরকারি কলেজ মাঠে সদর উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অনেকে বলেন বিএনপি গত ১৬ বছরে আন্দোলন করেও হাসিনার কিছু করতে পারেনি, তাই গত আন্দোলনে বিএনপি কোনো ক্রেডিট পাবে না। তবুও আমাদের দুঃখ নেই, ক্ষোভ নেই। আমাদের ভরসা জনগণের প্রতি। জনগণের ভালোবাসা পেলেই আমরা স্বার্থক। জয়ন্ত কুমার কুন্ডু আরও বলেন, আমরা বিএনপির নেতাকর্মীরা হিসাব করি না আমরা কী পেলাম, বা কী পাবো। আমরা হিসাব করি বাংলাদেশ কী পেলো। কিছু রাজনৈতিক দল আছে যারা দিল্লিতে বৃষ্টি হলে বাংলাদেশে ছাতা ধরে-সেই দলের নেত্রী হচ্ছেন পলাতক হাসিনা। আবার কেউ লাহোর কিংবা করাচিতে বৃষ্টি হলে বাংলাদেশে ছাতা ধরে—তাদের ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভূমিকা আপনারা জানেন। আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিকরা বাংলাদেশে বৃষ্টি হলেই বাংলাদেশে ছাতা ধরি। তিনি বলেন, বাংলাদেশে পাথরের মতো চেপে বসা একটি স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। সেই সরকারের প্রধান শেখ হাসিনা তার দলবলসহ দেশ থেকে পালিয়েছে। আমরা তাদের ফ্যাসিবাদী বলি কারণ হাসিনার সরকার কখনো জনগণের মতামতকে প্রাধান্য দেয়নি, কখনো ভোটের মাধ্যমে নির্বাচিত হয়নি, এমনকি দলের জ্যেষ্ঠ নেতাদের কথাও শোনেনি। হাসিনা এক দল, এক দেশ, এক নেতৃত্বের পথেই চলেছেন। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব জাভেদ মাসুদ মিল্টন। অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য ইলিয়াস হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান, যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য আলমগীর খান ছাতু, আনছারুল হক, হাফিজুর রহমান, খাইরুল বাশারসহ সদর উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।