ইয়াসিন রহমান
আরও খবর
দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার
ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল।
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।
কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ
কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ।
কুষ্টিয়ায় দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
কুষ্টিয়া-৪ আসনের গণঅধিকারের নির্বাচনী পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত।
দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১৪টি দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবির) সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলাম-এর নেতৃত্বে বাগোয়ান কে সি ভি এন মাধ্যমিক বিদ্যালয় বেইজ ক্যাম্পের টহল দল উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের আশ্রয়ণ এলাকার সীমান্ত সংলগ্ন পোল্ট্রির মোড় চরে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে বিদেশি পিস্তল ১টি, বিদেশি পিস্তলের ম্যাগাজিন ১টি, বিদেশি পিস্তলের গুলি ৩ রাউন্ড, দেশীয় সুটার গান ১টি, রড রামদা ২টি, ছোট রামদা ৫টি, হাসুয়া ৫টি, চাপাতি ১টি ও ছুরি ১ টি। তবে উদ্ধার হওয়া অস্ত্রের সাথে জড়িত কেউ আটক হয়নি বলে বিজিবি সূত্র জানিয়েছে।



দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।